যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার কিংবা ওযু করাকালে কুলির কিছু পানি গিলে ফেলে তার রোযা ভেঙ্গে যায়
আমি শুচিবায়ু (OCD) তে আক্রান্ত। রমযান মাসে আমি যখন ওজু করতাম তখন বেশি বেশি থুথু ফেলতাম, এই ভয়ে না জানি গলার ভেতরে পানি চলে যায়। একবার আমি স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ইচ্ছা করে পানি খেয়ে ফেলেছি। এখন আমি এ গুনার কাফ্ফারা বা প্রতিকার কিভাবে করতে পারি? একবার রমযানে আমি ঘুমিয়ে ছিলাম। আমার মা বাদাম …