রোজার রুকনগুলো কি কি?
প্রশ্ন: রোজার রুকনগুলো কি কি? উত্তর : সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সকল ফিকাহবিশারদ এ ব্যাপারে একমত যে, সুবহে সাদেক হতে সূর্যাস্ত পর্যন্ত রোজাভঙ্গকারী বিষয়সমূহ (মুফাত্তিরাত) থেকে বিরত থাকা রোজার অন্যতম একটি রুকন। তবে নিয়্যতের ব্যাপারে তারা মতানৈক্য করেছেন। হানাফি ও হাম্বলি মাযহাবের আলেমগণের মতে, নিয়্যত হচ্ছে- রোজা শুদ্ধ হওয়ার জন্য শর্ত। অপরদিকে মালেকী ও শাফেয়ী …