মুসলিম সমাজে ফিতনা-ফ্যাসাদ ও বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে কঠিন হুশিয়ারি এবং এ সংক্রান্ত কুরআনের আয়াত ও হাদিস
মুসলিম সমাজে ফিতনা-ফ্যাসাদ, হানাহানি, হত্যাকাণ্ড, রক্তপাত, পরস্পরের বিরুদ্ধে অস্ত্রধারণ এবং বিশৃঙ্খলা সৃষ্টির ব্যাপারে কঠিন হুশিয়ারি (এ সংক্রান্ত ২০টি কুরআনের আয়াত ও হাদিস)। ভূমিকা: ইসলাম, মানবতা ও নৈতিকতার কোনও স্তরেই নিরপরাধ মানুষের প্রাণহানি ও অহেতুক রক্তপাত সমর্থনযোগ্য নয়। মানবসমাজে কোনও রকম অশান্তি সৃষ্টি, নৈরাজ্য, বিশৃঙ্খলা, হানাহানি, উগ্রতা, বর্বরতা, সহিংসতা ও হত্যাকাণ্ড কোনও বিবেকবান ও ধর্মপ্রাণ মানুষের …