হযরত কাদের বলা যাবে
প্রশ্ন: ‘হযরত’ কাদের বলা যাবে? কোন নেতা-নেত্রীকে যদি ‘হযরত’ বলা হয় তাহলে কি গুনাহ হবে? উত্তর: হযরত/হজরত আরবি শব্দ। এর অর্থ: সম্ভ্রমের পাত্র, মহাত্মা, অতি সম্মানিত ব্যক্তি। (বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান) এ শব্দটি আরবি হলেও আরবদের মাঝে এটির তেমন প্রচলন লক্ষ্য করা যায় না। মিসর সহ কোন কোন এ্যারাবিয়ান দেশে সীমিত পর্যায়ে ব্যবহৃত …