বিগত বছরসমূহের যাকাতের কাযা পরিশোধ
ইসলামের সরল পথ থেকে দূরে থাকার কারণে বিগত বছরগুলোতে আমি যাকাত আদায় করিনি। গত বছর থেকে আমি ইসলামে ফিরে এসেছি- আলহামদু লিল্লাহ্-। আমি সম্পদ উপার্জন করছি। আমার সম্পদের যাকাত আদায় করতে চাই এবং বিগত বছরগুলোতে যা করেছি আমি সেটার প্রতিকার করতে চাই; যদি সম্ভব হয়। আমার পূর্বের কিছু ঋণ আছে; যেগুলো এখনও পরিশোধ করতে পারিনি। …