মুমিন জীবনকে সতেজ ও প্রাণবন্ত রাখতে জিকিরের কোনো তুলনা নেই। খোদ আল্লাহ তাআলা এটি নিয়মিত করার নির্দেশ দিয়েছেন এবং পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে এর অফুরন্ত ফজিলত।
আল্লাহ তাআলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا
“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো।”[সুরা আহজাব: ৪১]
আবু মুসা আশআরি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«مَثَلُ الَّذِي يَذْكُرُ رَبَّهُ وَالَّذِي لَا يَذْكُرُ رَبَّهُ، مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ»
“যে ব্যক্তি তার রবের জিকির করে আর যে জিকর করে না, তাদের উপমা জীবিত ও মৃত ব্যক্তির মতো।” [সহিহ বুখারি, হাদিস ৬৪০৭]
সুতরাং সতেজ ও প্রাণবন্ত জীবনের অধিকারী হতে চাইলে আমাদের নিয়মিত আল্লাহর জিকিরে মশগুল থাকা উচিত। আল্লাহ তওফিক দান করুন। আমিন।
নিচে দিনে ও রাতে একশ বার পাঠ করার মতো বিশেষ ফজিলতপূর্ণ কিছু জিকির দলিলসহ তুলে ধরা হলো:
✪ ১. দিনে একশত বার তাহলিল তথা ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু…’) পাঠ করা:
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ»
“যে ব্যক্তি দিনে একশত বার বলবে:
‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর’
(আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; তিনি এক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।)”
সে দশটি দাস মুক্ত করার সমান সওয়াব পাবে। তার জন্য একশত নেকি লেখা হবে, তার একশত গুনাহ মুছে দেওয়া হবে। এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত এটি তার জন্য শয়তান থেকে রক্ষাকবচ হবে।
আর তার চেয়ে উত্তম আমল নিয়ে কেউ আসতে পারবে না। তবে যে ব্যক্তি এর চেয়ে বেশি আমল করবে, সে ব্যতীত।”[সহিহ বুখারি, হাদিস ৩২৯৩ ও ৬৪০৩; সহিহ মুসলিম, হাদিস ২৬৯১]
✪ ২. একশত বার “সুবহানাল্লাহি ওয়া বিহামদিহী” পাঠ করা:
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«مَنْ قَالَ حِينَ يُصْبِحُ وَحِينَ يُمْسِي: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ، لَمْ يَأْتِ أَحَدٌ يَوْمَ الْقِيَامَةِ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلَّا أَحَدٌ قَالَ مِثْلَ مَا قَالَ أَوْ زَادَ عَلَيْهِ»
“যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় একশত বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তাঁর প্রশংসা করছি) বলবে, কিয়ামতের দিন কেউ তার চেয়ে উত্তম আমল নিয়ে আসতে পারবে না। তবে যে ব্যক্তি তার মতো বলবে কিংবা তার চেয়ে বেশি বলবে, সে ব্যতীত।”[সহিহ মুসলিম, হাদিস ২৬৯২]
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে আরও বর্ণিত, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
“যে ব্যক্তি দিনে একশত বার ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি এবং তাঁর প্রশংসা করছি) বলবে, তার গুনাহসমূহ ঝরিয়ে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনার মতো (অধিক) হয়।”
[সহিহ বুখারি, হাদিস ৬৪০৫; সহিহ মুসলিম, হাদিস ২৬৯১]
✪ ৩. প্রতি সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার ও একবার “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু…” পাঠ করা (মোট একশত):
আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«مَنْ سَبَّحَ اللهَ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَحَمِدَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَكَبَّرَ اللهَ ثَلَاثًا وَثَلَاثِينَ، فَتِلْكَ تِسْعَةٌ وَتِسْعُونَ، وَقَالَ: تَمَامَ الْمِائَةِ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، غُفِرَتْ خَطَايَاهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»
“যে ব্যক্তি প্রতি সালাতের পর পাঠ করবে:
– ৩৩ বার সুবহানাল্লাহ (আমি আল্লাহ পবিত্রতা ঘোষণা করছি),
– ৩৩ বার আলহামদুলিল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)
– ও ৩৩ বার আল্লাহু আকবার (আল্লাহ সবচেয়ে মহান) বলবে (এই হলো নিরানব্বই)।
এবং একশত পূর্ণ করতে বলবে: ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর’
(আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই; তিনি এক, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান)” তার গুনাহসমূহ ক্ষমা করা হবে, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়।”[সহিহ মুসলিম, হাদিস ৫৯৭]
✪ ৪. একশত বার ‘সুবহানাল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’, ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পাঠ করা:
উম্মে হানি (রাদিয়াল্লাহু আনহা) বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। আমি বললাম, “হে আল্লাহর রাসুল, আমি বৃদ্ধ ও দুর্বল হয়ে গিয়েছি। আমাকে এমন একটি আমল বলে দিন, যা আমি বসে বসে করতে পারি।” তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন:
«سَبِّحِي اللَّهَ مِائَةَ تَسْبِيحَةٍ، فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ رَقَبَةٍ تُعْتِقِينَهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ، وَاحْمَدِي اللَّهَ مِائَةَ تَحْمِيدَةٍ، فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ فَرَسٍ مُسْرَجَةٍ مُلْجَمَةٍ تَحْمِلِينَ عَلَيْهَا فِي سَبِيلِ اللَّهِ، وَكَبِّرِي اللَّهَ مِائَةَ تَكْبِيرَةٍ، فَإِنَّهَا تَعْدِلُ لَكِ مِائَةَ بَدَنَةٍ مُقَلَّدَةٍ مُتَقَبَّلَةٍ، وَهَلِّلِي اللَّهَ مِائَةَ تَهْلِيلَةٍ — قَالَ ابْنُ خَلَفٍ: أَحْسِبُهُ قَالَ — تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ، وَلَا يُرْفَعُ يَوْمَئِذٍ لِأَحَدٍ عَمَلٌ إِلَّا أَنْ يَأْتِيَ بِمِثْلِ مَا أَتَيْتِ بِهِ»
“তুমি একশত বার ‘সুবহানাল্লাহ’ (আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি) বলো। এটি তোমার জন্য ইসমাইল (আলাইহিস সালাম)-এর বংশের একশত দাস মুক্ত করার সমান।
একশত বার ‘আলহামদুলিল্লাহ’ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) বলো। এটি তোমার জন্য আল্লাহর পথে আরোহী পাঠানোর উদ্দেশ্যে সাজানো একশত ঘোড়ার সমান।
একশত বার ‘আল্লাহু আকবার’ (আল্লাহ সবচেয়ে মহান) বলো। এটি তোমার জন্য কবুল হওয়া কুরবানির একশত উটের সমান। আর একশত বার ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই) বলো। ইবনে খালাফ বলেন, আমার ধারণা তিনি বলেছেন, এটি আসমান ও জমিনের মধ্যবর্তী স্থান পূর্ণ করে দেবে। সেদিন কারও আমল (আল্লাহর কাছে) উঠানো হবে না। তবে যে ব্যক্তি তোমার মতো আমল করবে সে ব্যতীত।”[মুসনাদ আহমদ, হাদিস ২৬৯১১]
এই হাদিসের সনদ নিয়ে মতভেদ আছে। শাইখ আলবানি অন্য সূত্রের কারণে এটিকে ‘হাসান’ বলেছেন। তবে সনদের একজন রাবি বাজাম আবু সালিহ দুর্বল। তাই অনেক মুহাদ্দিস সনদকে দুর্বল বলেছেন।
✪ ৫. একশত বার ইস্তিগফার (আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা) পাঠ করা:
আগার আল মুজানি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«إِنَّهُ لَيُغَانُ عَلَى قَلْبِي، وَإِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»
“নিশ্চয়ই আমার অন্তরে (এক ধরনের) আচ্ছন্নতা আসে আর আমি দিনে একশত বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি।”[সহিহ মুসলিম, হাদিস ২৭০২]
অন্য বর্ণনায় সত্তর বারের বেশির কথা এসেছে। আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি:
«وَاللَّهِ إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً»
“আল্লাহর কসম, আমি দিনে সত্তর বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই ও তাওবা করি।”[সহিহ বুখারি, হাদিস ৬৩০৭]
✪ ৬. একশত বার “রাব্বিগফির লি ওয়া তুব আলাইয়া…” পাঠ করা
আবদুল্লাহ ইবনে উমর (রাদিয়াল্লাহু আনহুমা) বলেন, আমরা রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জন্য এক বৈঠকেই গুনে দেখতাম, তিনি একশত বার বলতেন:
«رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ»
(রব্বিগ ফির লি ওয়া তুব আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম।)
“হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি অতিশয় তাওবা কবুলকারী, পরম দয়ালু।”[সুনানু আবি দাউদ, হাদিস ১৫১৬; জামে তিরমিজি, হাদিস ৩৪৩৪; সুনানে ইবনি মাজাহ, হাদিস ৩৮১৪। হাদিসটি সহিহ; ইমাম তিরমিজি (রাহিমাহুল্লাহ) একে হাসান সহিহ গারিব বলেছেন, ইমাম আলবানি সহিহ বলেছেন]
➧ উল্লেখ্য, একশত বার “লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” (আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই) পড়লে দারিদ্র্য স্পর্শ করবে না-এই মর্মে বর্ণিত হাদিস জইফ (দুর্বল)।
তবে এ প্রসঙ্গে নিচের হাদিসটি সহিহ। আবু মুসা আশআরি (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«قُلْ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ»
“তুমি বলো, ‘লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় ও শক্তি নেই); কারণ এটি জান্নাতের ভাণ্ডারসমূহের একটি ভাণ্ডার।”[সহিহ বুখারি, হাদিস ৬৩৮৪; সহিহ মুসলিম, হাদিস ২৭০৪]
❑ সারসংক্ষেপ:
যে জিকিরগুলো ১০০ বার পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ:
◈ ১. দিনে ১০০ বার:
«لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির)
“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই। আর তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।”
২. সকাল-সন্ধ্যায় বা দিনে ১০০ বার:
«سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ»
(সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি)।
৩. প্রতি সালাতের পর (মোট ১০০ বার):
«سُبْحَانَ اللهِ» (সুবহানাল্লাহ) ৩৩ বার।
«الْحَمْدُ لِلَّهِ» (আলহামদুলিল্লাহ) ৩৩ বার।
«اللهُ أَكْبَرُ» (আল্লাহু আকবার) ৩৩ বার।
এবং
«لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ»
(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর) একবার।
৪. দিনে ১০০ বার:
«أَسْتَغْفِرُ اللَّهَ»
(আসতাগফিরুল্লাহ)
৫. এক বৈঠকে ১০০ বার:
«رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ»
(রাব্বিগফির লি ওয়া তুব আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম)
৬. প্রতিটি ১০০ বার (সনদ নিয়ে মতভেদ আছে। তবে অধিক বিশুদ্ধমতে তা হাসান বা গ্রহনযোগ্য।
«سُبْحَانَ اللَّهِ» (সুবহানাল্লাহ)
«الْحَمْدُ لِلَّهِ» (আলহামদুলিল্লাহ)
«اللَّهُ أَكْبَرُ» (আল্লাহু আকবার)
ও «لَا إِلَهَ إِلَّا اللَّهُ» (লা ইলাহা ইল্লাল্লাহ)
▬▬▬▬✿◈✿▬▬▬▬
সংকলনে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।