ওজর ব্যতিরেকে ফরজ সালাত বাহনের উপর পড়া বৈধ নয়
প্রশ্ন: ভোর ৩ টায় দূর সফরে বের হলে ফজর নামায কি গাড়িতে বসে পড়া যাবে? উত্তর: সফরে থাকা অবস্থায় ফজরের ওয়াক্ত হলে গাড়ি থেকে নিচে নেমে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। এ বিধান নারী-পুরুষ সকলের জন্য প্রযোজ্য। এ ব্যাপারে চার মাজহাবের সম্মানিত ইমামগণ সহ সর্বস্তরের আলেমদের ইজমা বা সর্বসম্মত অভিমত রয়েছে। ইবনে তাইমিয়া, নওবী, …