দাম্পত্য ও পারিবারিক জীবনের জন্য ২০টি দোয়া

জীবনের প্রয়োজনীয় মুহূর্তে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য দাম্পত্য জীবনে ভালোবাসা, প্রশান্তি, ধৈর্য, ক্ষমা, সুন্দর চরিত্র, নেক সন্তান ও পারিবারিক কল্যাণ—সবকিছুর জন্যই আমাদের সবচেয়ে বড় আশ্রয় আল্লাহ।
নিচের দোয়াগুলো শুধু মুখস্থ করার জন্য নয়; বরং জীবনের বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য। কিছু দোয়া সরাসরি পরিবার ও দাম্পত্যের সঙ্গে সম্পর্কিত, আর কিছু এমন কুরআনিক ও মাসনূন দোয়া—যেগুলো পারিবারিক জীবনের নানা পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক।
━━━━━━━━━━━━━━━━━━
১. জীবনসঙ্গী ও সন্তান হোক চোখের প্রশান্তি
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিইয়্যাতিনা কুররাতা আ‘ইউনিন ওয়াজ‘আলনা লিলমুত্তাকীনা ইমামা।
হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের প্রশান্তি দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য অনুসরণযোগ্য করুন।—সূরা আল-ফুরকান: ৭৪
━━━━━━━━━━━━━━━━━━
২. সুন্দর চরিত্র ও উত্তম আচরণের জন্য
اللَّهُمَّ اهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ
আল্লাহুম্মাহদিনী লি আহসানিল আখলাক, লা ইয়াহদী লি আহসানিহা ইল্লা আন্তা, ওয়াসরিফ ‘আন্নী সাইয়্যিআহা, লা ইয়াসরিফু ‘আন্নী সাইয়্যিআহা ইল্লা আন্তা।
হে আল্লাহ! আমাকে সর্বোত্তম চরিত্রের পথে পরিচালিত করুন। আপনি ছাড়া কেউ উত্তম চরিত্রের পথে পরিচালিত করতে পারে না। আর আমার থেকে মন্দ চরিত্র দূরে রাখুন। আপনি ছাড়া কেউ তা আমার থেকে দূরে রাখতে পারে না।
—সহিহ মুসলিম: ৭৭১
দাম্পত্যের বহু সমস্যা আসলে ভালোবাসার অভাব থেকে নয়; বরং সুন্দর আচরণ, ধৈর্য ও উত্তম চরিত্রের অভাব থেকে শুরু হয়।
━━━━━━━━━━━━━━━━━━
৩. নতুন দম্পতির জন্য বরকতের দোয়া
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা ‘আলাইকা, ওয়া জামা‘আ বাইনাকুমা ফী খাইর।
আল্লাহ তোমাকে বরকত দিন, তোমার ওপর বরকত নাযিল করুন এবং তোমাদের দুজনকে কল্যাণের মধ্যে একত্রিত রাখুন।—আবু দাউদ: ২১৩০; তিরমিযি: ১০৯১
━━━━━━━━━━━━━━━━━━
৪. বিয়ের শুরুতে জীবনসঙ্গীর কল্যাণ কামনায়
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَمِنْ شَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা, ওয়া খাইরা মা জাবালতাহা ‘আলাইহি। ওয়া আ‘ঊযু বিকা মিন শাররিহা, ওয়া মিন শাররি মা জাবালতাহা ‘আলাইহি।
হে আল্লাহ! আমি তার কল্যাণ এবং যে স্বভাবের ওপর আপনি তাকে সৃষ্টি করেছেন তার কল্যাণ চাই। আর তার অনিষ্ট ও তার স্বভাবের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
—সুনান আবু দাউদ: ২১৬০
━━━━━━━━━━━━━━━━━━
৫. স্বামী-স্ত্রীর ঘনিষ্ঠতার আগে
بِسْمِ اللَّهِ، اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ، وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
বিসমিল্লাহ। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইত্বানা, ওয়া জান্নিবিশ শাইত্বানা মা রাযাকতানা।
আল্লাহর নামে। হে আল্লাহ! আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আপনি আমাদের যা দান করবেন, তা থেকেও শয়তানকে দূরে রাখুন।
—সহিহ আল-বুখারি: ৬৩৮৮
━━━━━━━━━━━━━━━━━━
৬. সৎ সন্তান কামনায়
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
রব্বি হাব লী মিনাস সালিহীন।
হে আমার রব! আমাকে সৎকর্মশীলদের মধ্য থেকে সন্তান দান করুন।—সূরা আস-সাফফাত: ১০০
━━━━━━━━━━━━━━━━━━
৭. সন্তান যেন সালাতের মানুষ হয়
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
রব্বিজ‘আলনী মুকীমাস সালাতি, ওয়া মিন যুররিইয়্যাতী। রব্বানা ওয়া তাকাব্বাল দু‘আ।
হে আমার রব! আমাকে সালাত প্রতিষ্ঠাকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। হে আমাদের রব! আমার দোয়া কবুল করুন।—সূরা ইবরাহিম: ৪০
━━━━━━━━━━━━━━━━━━
৮. হৃদয় যেন হিদায়াত থেকে সরে না যায়
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً
রব্বানা লা তুযিগ কুলূবানা বা‘দা ইয হাদাইতানা, ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ।
হে আমাদের রব! হিদায়াত দেওয়ার পর আমাদের হৃদয়কে বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন।—সূরা আলে ইমরান: ৮
━━━━━━━━━━━━━━━━━━
৯. যখন কথা বলা বা পরিস্থিতি সামলানো কঠিন
رَبِّ اشْرَحْ لِي صَدْرِي. وَيَسِّرْ لِي أَمْرِي
রব্বিশরাহ লী সদরী, ওয়া ইয়াসসির লী আমরী।
হে আমার রব! আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন।—সূরা ত্ব-হা: ২৫–২৬
━━━━━━━━━━━━━━━━━━
১০. যখন ধৈর্য ধারণ করা কঠিন
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا
রব্বানা আফরিগ ‘আলাইনা সবরা।
হে আমাদের রব! আমাদের ওপর ধৈর্য ঢেলে দিন।
—সূরা আল-বাকারা: ২৫০-এর অংশ
━━━━━━━━━━━━━━━━━━
১১. ভুলের পর ক্ষমা চাইতে
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
রব্বানা যালামনা আনফুসানা, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকূনান্না মিনাল খাসিরীন।
হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।
—সূরা আল-আরাফ: ২৩
━━━━━━━━━━━━━━━━━━
১২. যখন দুঃসময় দীর্ঘ হয়ে যায়
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
আন্নী মাসসানিয়াদ দুররু, ওয়া আনতা আরহামুর রাহিমীন।
আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সকল দয়ালুর চেয়ে অধিক দয়ালু।—সূরা আল-আম্বিয়া: ৮৩
━━━━━━━━━━━━━━━━━━
১৩. সন্তান কামনায়
رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
রব্বি লা তাযারনী ফারদান, ওয়া আনতা খাইরুল ওয়ারিসীন।
হে আমার রব! আমাকে সন্তানহীন রেখে দেবেন না; আপনিই সর্বোত্তম উত্তরাধিকারী।
—সূরা আল-আম্বিয়া: ৮৯
━━━━━━━━━━━━━━━━━━
১৪. সঠিক পথ ও সঠিক সিদ্ধান্তের জন্য
رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়ি’ লানা মিন আমরিনা রাশাদা।
হে আমাদের রব! আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের বিষয়টিকে সঠিক পথে পরিচালিত করুন।—সূরা আল-কাহফ: ১০
━━━━━━━━━━━━━━━━━━
১৫. দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাসানাতাও, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, ওয়া কিনা আযাবান্নার।
হে আমাদের রব! আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং আগুনের শাস্তি থেকে রক্ষা করুন।—সূরা আল-বাকারা: ২০১
━━━━━━━━━━━━━━━━━━
১৬. নিজের চরিত্র সুন্দর করার জন্য
اللَّهُمَّ كَمَا حَسَّنْتَ خَلْقِي فَحَسِّنْ خُلُقِي
আল্লাহুম্মা কামা হাসসানতা খালকী, ফাহাসসিন খুলুকী।
হে আল্লাহ! আপনি যেমন আমার অবয়ব সুন্দর করেছেন, তেমনি আমার চরিত্রও সুন্দর করুন।
━━━━━━━━━━━━━━━━━━
১৭. সব ধরনের অনিষ্ট ও বানজর থেকে সুরক্ষার জন্য
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِن شَرِّ مَا خَلَقَ
আ‘ঊযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।
আল্লাহর পূর্ণাঙ্গ বাণীসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।—সহিহ মুসলিম: ২৭০৮
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ، وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ
আ‘ঊযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইত্বানিন ওয়া হাম্মাতিন, ওয়া মিন কুল্লি ‘আইনিন লাম্মাহ।
আমি আল্লাহর পূর্ণাঙ্গ বাণীসমূহের আশ্রয় গ্রহণ করছি প্রত্যেক শয়তান, ক্ষতিকর প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর বদনজর থেকে।—সহিহ বুখারি, হাদিস: ৩৩৭১
বিশেষভাবে উল্লেখ্য: রাসুলুল্লাহ ﷺ এই দোয়ার মাধ্যমে হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন।
━━━━━━━━━━━━━━━━━━
১৮. যখন জানেন না—কোনটা সত্যিই কল্যাণকর
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিনাল খাইরি কুল্লিহি, ‘আজিলিহি ওয়া আজিলিহি, মা ‘আলিমতু মিনহু ওয়া মা লাম আ‘লাম। ওয়া আ‘ঊযু বিকা মিনাশ শাররি কুল্লিহি, ‘আজিলিহি ওয়া আজিলিহি, মা ‘আলিমতু মিনহু ওয়া মা লাম আ‘লাম।
হে আল্লাহ! আমি আপনার কাছে সব ধরনের কল্যাণ চাই—যা নিকটবর্তী ও পরবর্তী, যা আমি জানি এবং যা জানি না। আর সব ধরনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই।
—সুনান ইবন মাজাহ: ৩৮৪৬
━━━━━━━━━━━━━━━━━━
১৯. ভুল ও অনিচ্ছাকৃত ত্রুটির জন্য
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا
রব্বানা লা তুআখিযনা ইন নাসীনা আও আখতা’না।
হে আমাদের রব! আমরা ভুলে গেলে বা ভুল করলে আমাদের পাকড়াও করবেন না।
—সূরা আল-বাকারা: ২৮৬
━━━━━━━━━━━━━━━━━━
২০. নেক ও পবিত্র সন্তান কামনায়
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
রব্বি হাব লী মিল্লাদুনকা যুররিইয়্যাতান ত্বাইয়িবাহ। ইন্নাকা সামীউদ দু‘আ।
হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে উত্তম ও পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।
—সূরা আলে ইমরান: ৩৮
━━━━━━━━━━━━━━━━━━
এই ২০টি দোয়া একদিনে মুখস্থ করার প্রয়োজন নেই। আজ আপনার জীবনের যে অবস্থার সঙ্গে যে দোয়াটি সবচেয়ে বেশি মিলে যায়—সেটি দিয়েই শুরু করুন। রাগের দিনে জীবনসঙ্গীর জন্য গোপনে দোয়া করুন। অভিমানের দিনে আল্লাহর কাছে নিজের হৃদয় ও চরিত্র সংশোধনের আবেদন করুন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার পাশাপাশি তাদের ঈমান, সালাত ও নেক চরিত্রের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের ঘরগুলোকে সাকীনাহ, ভালোবাসা ও রহমাহ দিয়ে পূর্ণ করুন। আমাদের চরিত্র সুন্দর করুন, আমাদের ভুলগুলো ক্ষমা করুন এবং আমাদের পরিবারকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।
উৎস: ফেসবুক পেজ:
Hadith – حَــدِيــثٌ
ম্যানহাজ সালফে আস সালিহীন।
Share: