ইসলামের দৃষ্টিতে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে লাভের সর্বোচ্চ সীমা
প্রশ্ন: ইসলামে ব্যাবসায় সর্বাধিক কত পার্সেন্ট লাভে পণ্য বিক্রয় করা উচিত? এ ধরণের কোন নির্দেশনা আছে কি? উত্তর: আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। কুরআনে এসেছে, وَأَحَلَّ ٱللَّهُ ٱلۡبَيۡعَ وَحَرَّمَ ٱلرِّبَوٰاْۚ “আর আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সূদকে হারাম করেছেন।” (সূরা বাকারা: ২৭৫) আর ব্যবসা-বাণিজ্য সংঘটিত হয় ক্রেতা ও বিক্রেতার পারস্পারিক সম্মতির ভিত্তিতে। আল্লাহ তা’আলা বলেন, يَٰٓأَيُّهَا …