আমি নামাযে দাঁড়ালে আমার বাচ্চা নামাযের সামনে শুয়ে পড়ে, কাপড় ধরে টানাটানি করে এবং বিভিন্নভাবে ডিস্টার্ব করে
প্রশ্ন: আমার আড়াই বছরের একটি ছেলে আছে। সে নামাযের সময় আমাকে প্রচুর ডিস্টার্ব করে। সে আমার সামনে সেজদার জায়গায় শুয়ে পড়ে। তাকে সামনে থেকে সরিয়ে তারপর সেজদা দিতে হয়। শুধু তাই নয়, সে আমার কাপড় ধরে টানাটানি করে, এতে পায়ের কিয়দংশ প্রকাশিত হয়ে যায়। অনেক সময় মাথার চুল বের হয়ে পড়ে। নামাযের মধ্যে কয়েকবার এমনটি করতে …