যে জিকির দিনরাতের সকল জিকিরের চেয়েও অধিক উত্তম
আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট উপস্থিত ছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন: “হে আবু উমামা! তুমি কীসের মাধ্যমে তোমার দুই ঠোঁট নড়াচড়া করছ?” আমি বললাম, “আল্লাহর জিকির করছি, হে আল্লাহর রসুল!” তখন তিনি বললেন, ألا أُخبرُكَ بأكثرَ وأفضلَ من ذِكرِك باللَّيلِ والنَّهارِ “আমি কি …