নিয়ত ছাড়া সালাত আদায় করলে তা বাতিল বলে গণ্য হবে
আপনি যদি নিয়ত ছাড়া সালাত আদায় করেন তাহলে তা বাতিল বলে গণ্য হবে। কারণ, নিয়ত করা নামাযের অন্যতম শর্ত। পাক-পবিত্রতা, সতর ঢাকা, কেবলামূখী হওয়া ইত্যাদি শর্ত পালন ছাড়া যেভাবে সালাত শুদ্ধ হবে না তদ্রুপ যদি ফরয, সুন্নত, নফল, তাহিয়াতুল মসজিদ, কাযা বা অন্য কোন নামাযের নিয়ত না করা হয় তাহলেও তা বাতিল বলে গণ্য হবে। …