ইসলামের আজানের গুরুত্ব কতটুকু?
প্রশ্ন: ইসলামের আজানের গুরুত্ব কতটুকু? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো আজান দিয়েছিলেন কি? এ বিষয়ে প্রমাণ সহকারে জানতে চাই। উত্তর: নি:সন্দেহে আজান ইসলামের এক বিরাট নিদর্শন। কোনও এলাকা থেকে আজানের ধ্বনি ভেসে এলে প্রমাণিত হয়, সেখানে মুমিন-মুসলিমদের বসবাস রয়েছে। সেখানে ঈমানের চাষাবাদ এবং দীনের পরিচর্যা হয়। পক্ষান্তরে কোথাও আজানের ধ্বনি শোনা না গেলে প্রমাণিত …