ফজরের আযানের সময় হওয়ার ব্যাপারে সন্দেহ হওয়ায় আযানের পরেও খাওয়া-দাওয়া করা
মিশরে ফজরের নামাযের সময় নির্ধারণ নিয়ে মতভেদ আছে। গতকাল আমার মা ফজরের আযান শুনার সময় তীব্র পিপাসা অনুভব করছিলেন। তিনি আমার ভাইকে জিজ্ঞেস করলেন। আমার ভাই মিশরের একজন বড় সালাফি শাইখের তাকলিদ করে বললেন যে, পান করুন। সে শাইখ বলেন যে, নামাযের ওয়াক্ত নির্ধারণে ভুল আছে। তিনি এবং তাঁর ছাত্ররা আযানের ১০ মিনিট পরেও খাওয়া-দাওয়া …