রমজান মাসে ওষুধ খেয়ে ঋতুস্রাব বন্ধ রাখার হুকুম কি?

উত্তর: হজ্জ ও উমরা আদায়, রামাযান মাসে রোজা রাখা, রমাযানের শেষ দশকে ইবাদত-বন্দেগী করা বা অন্য কোন কল্যাণময় কাজের উদ্দেশ্যে যদি ওষুধ খেয়ে ঋতুস্রাব বিলম্বিত করা হয় তাহলে শরীয়তের দৃষ্টিতে এতে কোন সমস্যা নেই যদি তাতে স্বাস্থ্যগত কোন ক্ষতি না হয়। স্বাস্থ্যগত ক্ষতি হলে তখন তা করা বৈধ হবে না। তাই অভিজ্ঞ ও বিশ্বস্ত চিকিৎসকের …

Read more

Share:

এক ব্যক্তি ঘুম থেকে উঠে সেহেরী খেল। অতঃপর জানতে পারল যে, তাঁর খাওয়াটা ফজরের আযানের পর হয়েছে

প্রশ্নঃ এক ব্যক্তি ঘুম থেকে উঠে সেহেরী খেল। অতঃপর জানতে পারল যে, তাঁর খাওয়াটা ফজরের আযানের পর হয়েছে। সুতরাং তাঁর রোযা কি শুদ্ধ হবে? উত্তরঃ আযান সঠিক সময়ে হয়ে থাকলে এবং সে আযান হয়ে গেছে—এ কথা না জানলে তাঁর রোযা শুদ্ধ। কারণ অজান্তে বা ভুলে অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ফেললে রোযার ক্ষতি হয় না। মহানবী (সঃ) …

Read more

Share:

ইতিকাফের সওয়াব

ইতিকাফের কী সওয়াব? আলহামদুলিল্লাহ। এক: ইতিকাফ একটি শরয়ি আমল। এটি আল্লাহ্‌র নৈকট্য হাছিল করা যায় এমন নেক আমল। আরও জানতে দেখুন:48999 নং প্রশ্নোত্তর। এটা যখন সাব্যস্ত হল, জেনে রাখুন আল্লাহ্‌র নৈকট্যশীল নফল আমলের প্রতি উদ্বুদ্ধ করে অনেক হাদিস বর্ণিত হয়েছে। এ হাদিসগুলোর সাধারণ হুকুমের অধীনে সকল ইবাদত অর্ন্তভুক্ত হয়; যার মধ্যে ইতিকাফও রয়েছে। এ ধরণের হাদিসের …

Read more

Share:

রমযান মাস ৩০ দিনের হোক কিংবা ২৯ দিনের হোক ২১ শে রমযানের রাত থেকে শেষ দশক শুরু হয়

আমার এক বন্ধু রমযানের শেষ দশক সম্পর্কে আমার মনে একটি প্রশ্নের সৃষ্টি করেছেন। আমার বন্ধু বলেন: যদি রমযান মাস ২৯ দিনের হয় তাহলে ১৯-২৯ তারিখ পর্যন্ত শেষ দশক হবে। শেষ দশকের বেজোড় রাত্রিগুলো আমি কিভাবে জানতে পারি? এ ব্যাপারে আপনাদের কী প্রত্যুত্তর? আলহামদুলিল্লাহ। রমযানের শেষ দশক ২১ শে রমযানের রাত থেকে শুরু হয়। চাই ৩০দিনে …

Read more

Share:

যে ব্যক্তি শুধু বেজোড় রাতগুলো ইতিকাফ করতে চায়

আমার জন্য শুধু রমযানের বেজোড় রাতগুলোতে ইতিকাফ করা কি জায়েয হবে? কেননা আমি গোটা দশ দিন ইতিকাফ করতে পারব না। কারণ আমি নব বিবাহিত। আমার স্ত্রী একা একা বাসায় থাকতে হবে, যদিও আমি আমার ফ্যামিলির পাশে থাকি। আলহামদুলিল্লাহ। একজন মুসলিমের জন্য উত্তম হচ্ছে- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে রমযানের শেষভাগের গোটা দশদিন ইতিকাফ করা। …

Read more

Share:

স্বর্ণ বা ক্যাশ টাকার যাকাত

প্রশ্নঃ ব্যবহারকৃত স্বর্ণালংকারে কি যাকাত দিতে হবে, যদি তা নিসাব পরিমাণ হয়? *উত্তর* ঃ যাকাত দিতে হবে। ✅ আবদুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনুল হাদ (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা *নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ‘আয়িশাহ্ (রাঃ)-এর নিকট গেলে তিনি বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে আমার হাতে রূপার বড় আংটি দেখতে পেয়ে …

Read more

Share:

সেজদার আয়াত তেলাওয়াতের সময় সেজদা দেয়ার জন্য কি পবিত্রতা শর্ত

প্রশ্ন:-১ সেজদার আয়াত তেলাওয়াতের সময় সেজদা দেয়ার জন্য কি পবিত্রতা শর্ত? প্রশ্ন:-২ রেকর্ডকৃত তেলাওয়াতের সময় সেজদার আয়াত শুনলে কি সেজদা দিতে হবে? প্রশ্ন:৩ মোবাইল থেকে কুরআন খতম করছি কিন্তু সেজদার আয়াতগুলো চিনতে না পারায় কোথাও সেজদা দেয়া হয় নি। এখন কী করণীয়? —————————– উত্তর: ১) 🔰 সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা দেয়ার জন্য ত্বাহারাত বা পবিত্রতা শর্ত …

Read more

Share:

রামাযান মাসকে কুর’আন নাজিলের মাস বলা হয় কেন? এই মাসের বাইরে কি কুর’আন নাজিল হয় নি?

উত্তর: আল্লাহ তাআলা বলেন: شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِ “রমযান মাস হল সে মাস, যাতে নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্যপথ যাত্রীদের জন্য সুষ্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় ও অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী।” (সূরা বাকারা: ১৮৫) এই আয়াতে আল্লাহ তাআলা মাহে রামাযানকে কুরআন নাজিলের …

Read more

Share:

লাইলাতুল কদরের দোয়া

🕋লাইলাতুল কদরের দোয়া আরবি-বাংলা অনুবাদ🕋 وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ : قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَرَأيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيلَةٍ لَيْلَةُ القَدْرِ مَا أَقُوْلُ فِيهَا ؟ قَالَ: «قُولِي: اَللهم إنَّكَ عَفُوٌ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنّي». رواه الترمذي، وقال: حديث حسن صحيح আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে আরও বর্ণিত, তিনি বলেন, একদা আমি নিবেদন করলাম, হে …

Read more

Share:

ঋতুবতি মহিলাগণ কিভাবে লাইলাতুল কদরে ইবাদত করবে??

মহিলাদের মাসিক ঋতুস্রাব কদর রাত পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। তাই ঋতুবতি মহিলাগণ এ রাতে নামায, কুরআন তিলাওয়াত ও কাবা শরীফের ত্বওয়াফ ছাড়া অন্যান্য সকল প্রকার ইবাদত করতে পারে। যেমন,বেশি বেশি দরুদে ইব্রাহীম পাঠ করা, তাসবীহ, যিকর-আযকার, যেমন, “লা ইলাহা ইল্লাল্লাহ”, “আল্ হামদু ল্লিল্লাহ” “সুবহানাল্লাহ”, “আল্লাহুআকবার” “আস্তাগফিরুল্লাহ”, “লা হাওলা ওয়ালা কুউআতা ইল্লা বিল্লাহ”। দুআ-মুনাজাত, বিশেষ করে …

Read more

Share: