মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছানোর বিধান

মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরআন তিলাওয়াত করে সওয়াব পৌঁছানোর (সওয়াব রেসানি) বিধান: (আল্লামা আব্দুল আজিজ বিন বায (রাহ.)
প্রশ্ন: কুরআন তিলাওয়াত করে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য বখশে দেওয়া কি বিদআত? চার মাজহাবের কেউ কি এটিকে অনুমোদন করেননি? তাহলে কোন আমলগুলো মৃত ব্যক্তির উপকারে আসে?
উত্তর:
قِرَاءَةُ الْقُرْآنِ وَتَثْوِيبُهَا لِلْمَوْتَى فِيهَا خِلَافٌ بَيْنَ الْعُلَمَاءِ، مِنْهُمْ مَنْ أَجَازَهَا وَاسْتَحَبَّهَا، وَقَالَ: إِنَّهَا تَصِلُ لِلْأَمْوَاتِ، وَتَنْفَعُهُمْ، وَهَذَا هُوَ الْمَعْرُوفُ مِنْ مَذْهَبِ أَحْمَدَ وَجَمَاعَةٍ، بَلْ حَكَاهُ بَعْضُ أَهْلِ الْعِلْمِ قَوْلَ جُمْهُورِ الْعُلَمَاءِ، وَرَوَاهُ ابْنُ الْقَيِّمِ -رَحِمَهُ اللَّهُ- فِي كِتَابِ «الرُّوحِ»، وَأَطَالَ فِي ذَلِكَ. وَقَالَ آخَرُونَ مِنْ أَهْلِ الْعِلْمِ: إِنَّ تَثْوِيبَ الْقِرَاءَةِ لِلْمَوْتَى لَا تَلْحَقُ وَلَا تُشْرَعُ، إِنَّ تَثْوِيبَ الْقِرَاءَةِ لِلْمَيِّتِ لَا يُشْرَعُ، وَلَا يَلْحَقُ الْمَيِّتَ، وَهُوَ الْمَرْوِيُّ عَنِ الشَّافِعِيِّ -رَحِمَهُ اللَّهُ- وَجَمَاعَةٍ مِنَ السَّلَفِ، وَهَذَا أَصَحُّ لِعَدَمِ الدَّلِيلِ؛ لِأَنَّ الْعِبَادَاتِ تَوْقِيفِيَّةٌ، وَالتَّثْوِيبَ لِلْمَوْتَى نَوْعٌ مِنَ الْعِبَادَةِ، فَلَا يَنْبَغِي أَنْ يُفْعَلَ إِلَّا بِالدَّلِيلِ، وَلَا نَعْلَمُ دَلِيلًا وَاضِحًا فِي شَرْعِيَّةِ أَنْ يُصَلِّيَ الْإِنْسَانُ عَنْ غَيْرِهِ، أَوْ يَقْرَأَ عَنْ غَيْرِهِ.
فَالْأَرْجَحُ وَالْأَوْلَى عَدَمُ التَّثْوِيبِ لِلْمَوْتَى وَغَيْرِهِمْ، وَلَكِنْ يَدْعُو لَهُمْ، وَيَسْتَغْفِرُ لَهُمْ، وَيَتَرَحَّمُ عَلَيْهِمْ، وَيَتَصَدَّقُ عَنْهُمْ لَا بَأْسَ، وَلَكِنْ لَا نَقُولُ: بِدْعَةٌ، وَلَا نَقُولُ: مُحَرَّمًا، نَقُولُ: هَذَا هُوَ الْأَوْلَى وَالْأَحْوَطُ؛ لِأَنَّ الْقَوْلَ الثَّانِيَ لَهُ حَظُّهُ مِنَ الْقُوَّةِ، وَالَّذِينَ قَالُوا بِجَوَازِهِ قَاسُوهُ عَلَى الدُّعَاءِ، قَاسُوهُ عَلَى الصَّدَقَةِ، قَالُوا: كَمَا يَجُوزُ أَنْ نَدْعُوَ لَهُ، وَنَتَصَدَّقَ عَنْهُ، فَلَا مَانِعَ مِنْ أَنْ نَقْرَأَ وَنُثَوِّبَ لَهُ الْقِرَاءَةَ، أَوْ نُصَلِّيَ وَنُثَوِّبَ لَهُ الصَّلَاةَ، أَوْ نَطُوفَ وَنُثَوِّبَ لَهُ الطَّوَافَ.
فَالْقَوْلُ لَهُ حَظٌّ مِنَ الْقُوَّةِ فِي قِيَاسِ الْعِبَادَاتِ بَعْضِهَا عَلَى بَعْضٍ، وَلَكِنَّ الْقَاعِدَةَ الشَّرْعِيَّةَ: أَنَّ الْعِبَادَاتِ لَا قِيَاسَ فِيهَا، وَأَنَّهَا تَوْقِيفِيَّةٌ، فَلِهَذَا قُلْنَا: إِنَّ الْقَوْلَ بِعَدَمِ التَّثْوِيبِ أَوْلَى وَأَرْجَحُ وَأَحْوَطُ لِلْمُؤْمِنِ، وَلَكِنْ لَا نَقُولُ: إِنَّهُ بِدْعَةٌ، وَلَا نَقُولُ: إِنَّهُ مُحَرَّمٌ، بَلْ مَسْأَلَةُ خِلَافٍ بَيْنَ أَهْلِ الْعِلْمِ مَشْهُورَةٌ.
“কুরআন তিলাওয়াত করে এর সওয়াব মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করার (সওয়াব রেসানি) বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। একদল আলেম এটিকে জায়েজ ও মুস্তাহাব বলেছেন। তাঁদের মতে, এর সওয়াব মৃত ব্যক্তিদের কাছে পৌঁছে এবং তাঁদের উপকারে আসে। ইমাম আহমদ (রহ.)-এর মাজহাবে এটিই প্রসিদ্ধ মত এবং আরও একদল আলেমও এই মত পোষণ করেন। এমনকি কোনো কোনো আলেম এটিকে অধিকাংশ (জুমহুর) আলেমের মত হিসেবেও উল্লেখ করেছেন। ইমাম ইবনুল কায়্যিম (রহ.) তাঁর ‘কিতাবুর রুহ’ গ্রন্থে এই মতটি বর্ণনা করেছেন এবং এ বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। অন্যদিকে আলেমদের আরেক দল বলেছেন, কুরআন তিলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তির নামে বখশে দেওয়া শরিয়তসম্মত নয় এবং এর সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে না। ইমাম শাফিঈ (রহ.) এবং সালাফদের (পূর্বসূরি আলেমদের) একটি দল থেকে এই মতটি বর্ণিত আছে। দলিল না থাকার কারণে এই মতটিই অধিকতর বিশুদ্ধ। কেননা ইবাদতের বিষয়টি সম্পূর্ণ দলিলনির্ভর (তাওকিফি), আর মৃত ব্যক্তির নামে সওয়াব পৌঁছানোও একধরনের ইবাদত। তাই সুস্পষ্ট দলিল ছাড়া এটি করা উচিত নয়। কোনো ব্যক্তি অন্যের পক্ষ থেকে সালাত আদায় করবে বা কুরআন তিলাওয়াত করবে, এর বৈধতার ব্যাপারে কোনো স্পষ্ট দলিল আমাদের জানা নেই। সুতরাং অগ্রাধিকারযোগ্য ও উত্তম মত হলো মৃত বা জীবিত কারও জন্যই তিলাওয়াতের সওয়াব উৎসর্গ না করা। তবে তাঁদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, রহমত কামনা করা এবং তাঁদের পক্ষ থেকে সদকা করায় কোনো অসুবিধা নেই। তবুও আমরা এটিকে বিদআত বা হারাম বলব না; বরং বলব, তা না করাই উত্তম ও অধিকতর নিরাপদ। কারণ দ্বিতীয় মতটিরও যথেষ্ট শক্তি রয়েছে। যাঁরা এটিকে জায়েজ বলেছেন, তাঁরা বিষয়টিকে দোয়া ও সদকার ওপর কিয়াস (তুলনা) করেছেন। তাঁদের বক্তব্য হলো, মৃত ব্যক্তির জন্য যেমন দোয়া করা ও তাঁর পক্ষ থেকে সদকা করা জায়েজ, তেমনি কুরআন তিলাওয়াত করে, সালাত আদায় করে কিংবা তাওয়াফ করে তার সওয়াব মৃত ব্যক্তিকে বখশে দেওয়ায়ও কোনো বাধা নেই। এক ইবাদতের ওপর অন্য ইবাদতকে কিয়াস করার দিক থেকে এই মতটির কিছুটা শক্তি থাকলেও শরিয়তের মূলনীতি হলো, ইবাদতের ক্ষেত্রে কোনো কিয়াস চলে না, বরং ইবাদত সম্পূর্ণ দলিলনির্ভর। এ কারণেই আমরা বলেছি, সওয়াব না পৌঁছানোর মতটিই একজন মুমিনের জন্য অধিকতর উত্তম, অগ্রাধিকারযোগ্য ও নিরাপদ। তবে আমরা এটিকে বিদআত বা হারাম বলি না; বরং এটি আলেমদের মধ্যে একটি প্রসিদ্ধ মতভেদপূর্ণ বিষয়।”
উপস্থাপক: জাযাকাল্লাহু খাইরান। (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন) [উৎস: binbaz org sa]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: