রমজান মাসের আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা
প্রশ্ন: রমজান মাসের আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা কি জায়েয আছে? নাকি এটা বিদআতের পর্যায়ে পড়বে? উত্তর: আলহামদু লিল্লাহ। রমজান মাসের আগমন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে কোন দোষ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাথীবর্গকে রমজান মাস আগমনের সুসংবাদ দিতেন। তাদেরকে রমজানের ব্যাপারে সবিশেষ গুরুত্ব দেয়ার প্রতি উদ্বুদ্ধ করতেন। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত …