নতুন চাঁদ দেখার ক্ষেত্রে যার কথা গ্রহণযোগ্য কে সেই আদল ব্যক্তি
প্রশ্ন: আমি (1584) নং প্রশ্নের উত্তরে পড়েছি যে, রমজান মাসের শুরু প্রমাণিত হওয়ার ক্ষেত্রে একজন আদল ও ছিকা ব্যক্তির চাঁদ দেখা যথেষ্ট। সে আদল ব্যক্তির পরিচয় কি? উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আদল (عَدْل) এর শাব্দিক অর্থ মুস্তাক্বীম (সরল, সোজা)। এটি বক্রতার বিপরীত। শরিয়তের পরিভাষায়: আদল হলেন সেই ব্যক্তি যিনি সমস্ত ফরজ পালন করেন, কোন কবিরা গুনাতে লিপ্ত …