রমযানের কাযা রোযা পালনে এত বিলম্ব করা যে, পরবর্তী রমযান শুরু হয়ে যায়
হায়েযের কারণে আমি রমযানের কয়েকদিন রোযা থাকতে পারিনি। এটা কয়েক বছর ঘটেছে। এ পর্যন্ত আমি সে রোযাগুলো পালন করিনি। এখন আমার কী করণীয়? আলহামদুলিল্লাহ। ইমামগণের সর্বসম্মতিক্রমে যে ব্যক্তি রমযানের কিছু রোযা ভেঙ্গেছে পরবর্তী রমযান আসার আগেই সে রোযাগুলোর কাযা পালন করা তার উপর ওয়াজিব। এ অভিমতের সপক্ষে তারা দলিল দেন আয়েশা (রাঃ) কর্তৃক বর্ণিত হাদিস …