যে ব্যক্তি রমযানের শেষ দশদিন ইতিকাফ করতে চান তিনি কখন মসজিদে প্রবেশ করবেন এবং কখন বের হতে পারবেন
প্রশ্ন: আমি রমযানের শেষ দশদিন ইতিকাফ করতে চাই। আমি জানতে চাই আমি কখন মসজিদে প্রবেশ করব এবং কখন মসজিদ থেকে বের হতে পারব? উত্তর: আলহামদুলিল্লাহ। ইতিকাফকারীর মসজিদে প্রবেশের ব্যাপারে জমহুর আলেম (চার ইমাম আবু হানিফা, মালেক, শাফেয়ি, আহমাদ) এর অভিমত হচ্ছে- ২১ রমযানের রাত শুরু হওয়ার আগে সূর্যাস্তের পূর্বে মসজিদে প্রবেশ করবেন। এ মতের পক্ষে …