মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় তাঁর পেটে চাপ দিয়ে ময়লা বের করা কি সুন্নত

আল্লামা ইমাম মুহাম্মদ বিন নাসির উদ্দিন আলবানি (রহ.):
প্রশ্ন: মৃতব্যক্তিকে গোসল করানোর সময় তার পেট থেকে ময়লা-আবর্জনা বের করা কি সুন্নত?
শাইখ: এটা সুন্নত নয়!
প্রশ্ন: শাইখ, এটা কি বিদআত?
শাইখ: না, তবে এটি কেবল এমন কিছু ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যাদের পেট থেকে কিছু বের হওয়ার প্রবল ধারণা থাকে (অর্থাৎ মৃত ব্যক্তির পেট থেকে কিছু বের হওয়ার আশঙ্কা থাকলে মৃদু চাপ দেওয়া যেতে পারে)। কিন্তু সার্বিকভাবে কোনো সুন্নত হিসেবে নয়।
প্রশ্নকারী: বারাকাল্লাহু ফীক। জাযাকাল্লাহু খাইরান। [Source: al-albany com]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
Share: