বিবাহ বার্ষিকী উদযাপনের শরয়ি বিধান: প্রশ্নোত্তর ও বিজ্ঞ আলেমদের ফতওয়া:
প্রশ্ন: ইসলামের দৃষ্টিতে বিবাহ বার্ষিকী উদযাপন করার বিধান কী? এই উপলক্ষে শুধু সাজগোজ করা বা স্বামী-স্ত্রী কিংবা সপরিবারে রেস্তোরাঁয় গিয়ে বিশেষ খাওয়া-দাওয়া করা…এগুলো কি বিদআত হবে?
উত্তর: বিবাহ বার্ষিকী বা ওয়েডিং অ্যানিভার্সারি উদযাপন বা এ উপলক্ষে নির্দিষ্ট দিনে বিশেষ আনন্দ-উৎসব ও আয়োজন-অনুষ্ঠান করা মূলত অমুসলিমদের সংস্কৃতি, যা তাদের অন্ধ অনুকরণের মাধ্যমে আজ মুসলিম সমাজে অনুপ্রবেশ করেছে। সুতরাং শরিয়তের দৃষ্টিতে এটি সম্পূর্ণ নিষিদ্ধ ও পরিত্যাজ্য। বিবাহ বার্ষিকী পালনের সুনির্দিষ্ট উদ্দেশ্যে যা-ই করা হোক না কেন, তা ওই উদযাপনেরই অংশ বলে গণ্য হবে। কারণ, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন:
«إِنَّمَا الْأَعْمَالُ بِالنِّيَّاتِ»
“নিশ্চয়ই আমলসমূহের নির্ভরতা নিয়তের ওপর।” [বুখারি ও মুসলিম]
মহান আল্লাহ বান্দার নিয়ত অবলোকন করেন এবং তার ভিত্তিতেই আমলের হিসাব লিপিবদ্ধ করেন। সে হিসেবে, বিবাহ বার্ষিকী পালনের নিয়তে বাড়িতে কিংবা রেস্তোরাঁয় বিশেষ খাবারের আয়োজন করা, ঘরবাড়ি সাজানো, নির্দিষ্ট পোশাকে সজ্জিত হওয়া, একে অপরকে শুভেচ্ছা জানানো বা উইশ করা এ সবই বার্ষিকী উদযাপনের শামিল। তাই এসব থেকে সম্পূর্ণ বিরত থাকা অপরিহার্য। অবশ্য এর বিপরীতে, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করা, উপহার আদান-প্রদান করা, পারস্পরিক সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জা করা, হালাল উপায়ে ঘুরতে যাওয়া কিংবা সাধ্যমতো প্রিয়জনের পছন্দসই খাবার, পোশাক ও প্রসাধনী উপহার দেওয়া এগুলো অত্যন্ত সুমহান, সুন্দর ও প্রশংসনীয় বিষয়। ইসলামসম্মত উৎসব কিংবা কোনো সুনির্দিষ্ট উপলক্ষ ছাড়াও এগুলো পালন করা সম্পূর্ণ জায়েজ; বরং যেকোনো সময় স্বতঃস্ফূর্তভাবে তা পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ হিসেবে করা যেতে পারে। তবে এর মূল শর্ত হলো, এই সমুদয় কাজ যেন কোনো কাফির বা অমুসলিম সংস্কৃতির বিশেষ দিবসের অনুকরণে বা তদানুযায়ী না হয়।
প্রশ্ন: টেলিভিশনের পর্দায় একজন আলেমকে বিবাহ বার্ষিকী উদযাপনের বিধান জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, এই উদযাপন ধর্মীয় রূপ না নিলে এতে কোনো আপত্তি নেই।
উত্তর:
الِاحْتِفَالَاتُ بِالْأَعْيَادِ كَعِيدِ الْأُمِّ، وَعِيدِ الزَّوَاجِ، أَوْ كَذَا، أَوْ كَذَا، هَذِهِ مُنْكَرَاتٌ، وَحَوَادِثُ، وَبِدَعٌ لَا أَسَاسَ لَهَا.
أَمَّا الِاحْتِفَالُ بِالزَّوَاجِ نَفْسِهِ، كَأَنْ يُقِيمَ وَلِيمَةَ الزَّوَاجِ؛ لِأَنَّهُ بَنَى بِزَوْجَتِهِ، أَوْ عَقَدَ بِهَا؛ فَلَا بَأْسَ، أَمَّا شَيْءٌ يُعْتَادُ فِي لَيْلَةٍ مِنَ الزَّمَانِ، كُلَّمَا دَارَ الْحَوْلُ عَلَى الزَّوَاجِ؛ يُقِيمُ عِيدًا كُلَّ سَنَةٍ، هَذَا مُنْكَرٌ، مِنَ الْبِدَعِ الَّتِي أَحْدَثَهَا النَّاسُ، لَا وَجْهَ لَهَا، وَلَا أَسَاسَ لَهَا، أَوْ يُقِيمُ عِيدًا لِوَلَدِهِ إِذَا تَمَّتِ السَّنَةُ، هَذَا عِيدُ فُلَانٍ، وَهَذَا عِيدُ فُلَانٍ، هَذِهِ وَرِثُوهَا عَنِ النَّصَارَى، وَالْيَهُودِ، وَأَشْبَاهِهِمْ، وَمُشَابَهَةٌ لِأَعْدَاءِ اللَّهِ، فَلَا يَجُوزُ هَذَا، بَلْ هُوَ مُنْكَرٌ.
وَمَنْ أَفْتَى بِجَوَازِهِ؛ فَقَدْ غَلِطَ، سَوَاءٌ سُمِّيَ دِينًا، أَوْ مَا يُسَمَّى دِينًا؛ فَإِنَّ الشَّيْءَ قَدْ يُسَمَّى عِبَادَةً، وَقَدْ لَا يُسَمَّى عِبَادَةً، لَكِنْ يُمْنَعُ؛ لِأَنَّ فِيهِ تَشَبُّهًا بِأَعْدَاءِ اللَّهِ، وَالنَّبِيُّ -عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ- يَقُولُ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ» فَلَا يَجُوزُ لَنَا أَنْ نَتَشَبَّهَ بِأَعْيَادِ الْكُفَّارِ.
“মা দিবস, বিবাহ দিবস কিংবা এ ধরনের যেকোনো দিবস উদযাপন গর্হিত কাজ, নবউদ্ভাবিত বিষয় ও বিদআত, যার কোনো ভিত্তি নেই। তবে বিয়েকে কেন্দ্র করে আনন্দ করা, যেমন স্ত্রীকে ঘরে তোলার কারণে কিংবা বিয়ের আকদ সম্পন্ন হওয়ায় ওলিমা (বিবাহভোজ) আয়োজন করা, তাতে কোনো দোষ নেই। কিন্তু বছর ঘুরে এলেই বিয়ের দিনটিতে নিয়মিত কিছু করা, প্রতি বছর একটি ‘উৎসব’ পালন করা-এটি গর্হিত কাজ। এটি মানুষের উদ্ভাবিত বিদআতগুলোর একটি, যার কোনো যুক্তি বা ভিত্তি নেই। একইভাবে সন্তানের এক বছর পূর্ণ হলে তার জন্য ‘অমুকের জন্মদিন’, ‘তমুকের জন্মদিন’ পালন করাও একই হুকুমের অন্তর্ভুক্ত। এসব তারা ইহুদি-খ্রিষ্টান ও তাদের মতো লোকদের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। এতে আল্লাহর শত্রুদের সাদৃশ্য অবলম্বন করা হয়। তাই এটি জায়েজ নয় বরং গর্হিত কাজ। যে ব্যক্তি এটি জায়েজ বলে ফতোয়া দিয়েছে, সে ভুল করেছে। এটিকে ধর্মীয় অনুষ্ঠান নাম দেওয়া হোক বা না হোক বিধান একই। কারণ কোনো কাজকে ইবাদত বলা হতেও পারে, না-ও পারে তবু তা নিষিদ্ধ। কেননা এতে আল্লাহর শত্রুদের সাদৃশ্য রয়েছে।
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
“যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।’ [আবু দাউদ: ৪০৩১; হাদিসটি হাসান সহিহ, আলবানি] সুতরাং কাফিরদের উৎসবের সাদৃশ্য গ্রহণ করা আমাদের জন্য জায়েজ নয়।”
স্বামী-স্ত্রী নিজেদের মধ্যে বিয়ের দিন উদযাপন করার বিধান সম্পর্কে শাইখ ইবনে উসাইমিনকে জিজ্ঞেস করা হলে উত্তরে তিনি বলেন,
أَرَى أَنَّ ذَلِكَ لَا يَجُوزُ؛ لِأَنَّهُمْ يَتَّخِذُونَ هَذَا عِيدًا: كُلَّمَا جَاءَ ذَلِكَ الْيَوْمُ اتَّخَذُوهُ عِيدًا يَتَبَادَلُونَ فِيهِ الْهَدَايَا وَالْفَرَحَ وَمَا أَشْبَهَ ذَلِكَ، لَكِنْ لَوْ فَعَلُوا هَذَا عِنْدَ الزَّوَاجِ لَيْلَةَ الزِّفَافِ أَوْ فِي أَيَّامِ الزَّوَاجِ فَلَا بَأْسَ، أَمَّا أَنْ يَجْعَلُوهُ كُلَّمَا مَرَّ هَذَا الْيَوْمُ مِنْ كُلِّ سَنَةٍ فَعَلُوا هَذَا الِاحْتِفَالَ فَلَا يَجُوزُ.
“আমার মতে এটি জায়েজ নয়। কারণ, তারা এটিকে ‘ঈদ বা উৎসব’ বানিয়ে নেয়। যখনই সেই দিনটি আসে তারা সেটিকে উৎসবের দিন হিসেবে গ্রহণ করে, তাতে উপহার বিনিময় করে, আনন্দ করে এবং এ জাতীয় কাজ করে। তবে বাসর রাতে বা বিয়ের দিনগুলোতে এমনটি করলে কোনো দোষ নেই। কিন্তু প্রতি বছর ওই দিনটি এলেই এই উদযাপন করা জায়েজ নয়।”[ফাতাওয়া নুরুন আলাদ-দারব]
প্রশ্ন: সম্মানিত শাইখ, আল্লাহ আপনাকে তাওফিক দান করুন। প্রশ্ন হলো: স্বামী-স্ত্রী প্রতি বছর তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করার বিধান কী?
উত্তর:
لَا يَجُوزُ، هَذَا مِنْ فِعْلِ الْكُفَّارِ، تَشَبُّهٌ بِالْكُفَّارِ، وَلَا يَجُوزُ هَذَا.
“এটি জায়েজ নয়। এটি কাফেরদের কাজ এবং তাদের সাদৃশ্য অবলম্বন করা। আর তা করা জায়েজ নয়।”
[ইউটিউব চ্যানেল: قناة الوحدة الإسلامية الأولى]
الِاحْتِفَالُ بِمَا يُسَمَّى بِعِيدِ الزَّوَاجِ، فَهَذِهِ التَّسْمِيَةُ مَا أَنْزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ، وَلَمْ يُشْرَعْ لَنَا فِي دِينِنَا إِلَّا عِيدُ الْفِطْرِ وَعِيدُ الْأَضْحَى، فَمُحَاوَلَةُ الِاحْتِفَالِ بِعِيدٍ ثَالِثٍ مَا هِيَ إِلَّا مُسَارَعَةٌ فِي التَّشَبُّهِ بِالْكَافِرِينَ مِنْ أَهْلِ الْكِتَابِ الَّذِينَ نُهِينَا عَنِ التَّشَبُّهِ بِهِمْ وَأُمِرْنَا بِمُخَالَفَتِهِمْ، فَقَالَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَالِفُوا الْمُشْرِكِينَ». مُتَّفَقٌ عَلَيْهِ.
وَصَدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ يَقُولُ: «لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ». رَوَاهُ الْبُخَارِيُّ وَمُسْلِمٌ.
فَمَنِ اتَّبَعَ هَؤُلَاءِ فِيمَا سَنُّوهُ مِنْ أَعْيَادٍ أَوْ مُنَاسَبَاتٍ أَوْ تَشَبَّهَ بِهِمْ فَهُوَ مِنْهُمْ، كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ». رَوَاهُ أَبُو دَاوُدَ.
“তথাকথিত ‘বিবাহ বার্ষিকী’ উদযাপন করা, এই নামকরণের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। আমাদের দীনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া অন্য কোনো ঈদ বিধিবদ্ধ করা হয়নি।
সুতরাং তৃতীয় কোনো ঈদ বা উৎসব উদযাপনের চেষ্টা আহলে কিতাবের কাফিরদের সাদৃশ্য গ্রহণে তড়িঘড়ি করা ছাড়া আর কিছু নয়। অথচ তাদের সাদৃশ্য গ্রহণ করতে আমাদের নিষেধ করা হয়েছে এবং তাদের বিরোধিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
«خَالِفُوا الْمُشْرِكِينَ»
“তোমরা মুশরিকদের বিরোধিতা করো।” [বুখারি ও মুসলিম]
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সত্যই বলেছেন:”
«لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ لَاتَّبَعْتُمُوهُمْ»
“তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ বিঘতে বিঘতে ও হাতে হাতে অনুসরণ করবে; এমনকি তারা গুঁইসাপের গর্তে ঢুকলে তোমরাও তাদের অনুসরণ করবে।” [বুখারি ও মুসলিম]
অতএব যে ব্যক্তি তাদের প্রবর্তিত উৎসব বা উপলক্ষ্যে তাদের অনুসরণ করল কিংবা তাদের সাদৃশ্য গ্রহণ করল, সে তাদেরই অন্তর্ভুক্ত। যেমন: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
“যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” [আবু দাউদ: ৪০৩১; হাদিসটি হাসান সহিহ, আলবানি]
وَأَمَّا أَنْ تَكُونَ الْهَدِيَّةُ لِلزَّوْجَةِ بِمُنَاسَبَةِ ذِكْرَى زَوَاجِهَا، فَإِنَّ ذَلِكَ مِنْ سُنَنِ الْكُفَّارِ، وَالْمُسْلِمُ مُطَالَبٌ بِمُخَالَفَتِهِمْ
“আর স্ত্রীকে তার বিবাহ বার্ষিকী উপলক্ষে উপহার দেওয়া কাফিরদের রীতির অন্তর্ভুক্ত অথচ মুসলিমকে তাদের বিরোধিতা করতেই আদেশ করা হয়েছে।”
আল্লাহ তায়ালা আমাদের সকলের দাম্পত্য জীবনকে ইমান ও তাকওয়ার ভিত্তিতে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরপুর করে দিন এবং সব ধরনের বিদআত, কুসংস্কার এবং অপসংস্কৃতি থেকে রক্ষা করুন। আমিন।
আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।