যে সব ওজর বা অজুহাতের কারণে রমযানের রোযা না-রাখা বৈধ
প্রশ্ন: রমযানের রোযা না-রাখাকে বৈধকারী অজুহাতগুলো কি কি? উত্তর: আলহামদুলিল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ্ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সহজীকরণ হচ্ছে, তিনি শুধুমাত্র তাদের উপর রোযা রাখা ফরয করেছেন যাদের রোযা রাখার সক্ষমতা আছে এবং শরিয়ত অনুমোদিত ওজরের ভিত্তিতে রোযা না-রাখাকেও বৈধ করেছেন। যেসব শরয়ি ওজরের কারণে রোযা না-রাখা বৈধ সেগুলো হচ্ছে: এক: রোগ: রোগ মানে হচ্ছে, …